সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
এড. রেজাউল ইসলাম ভূঁইয়ার সুস্থ্যতা কামনায় জাতীয় পার্টির মিলাদ ও দােয়া মাহফিল অনুষ্ঠিত

এড. রেজাউল ইসলাম ভূঁইয়ার সুস্থ্যতা কামনায় জাতীয় পার্টির মিলাদ ও দােয়া মাহফিল অনুষ্ঠিত

জাতীয় পার্টির প্রসিডিয়ামের অন্যতম সদস্য, চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত মহাসচিব এবং নবগঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টির আহবায়ক এড. রেজাউল ইসলাম ভূঁইয়ার রােগমুক্তি কামনায় মিলাদ ও দােয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (০৬ মার্চ) বাদ আছর স্থানীয় পৌর কমিউনিটি সেন্টারে জেলা জাতীয় পার্টির উদ্যােগে এ মিলাদ ও দােয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক সাবেক পৌর কমিশনার বশির আহমেদ এর সভাপতিত্বে আয়ােজিত মিলাদ মাহফিলে এড. রেজাউল ইসলাম ভূঁইয়াসহ দলীয় অসুস্থ্য নেতৃবৃন্দের সুস্থ্যতা কামনাসহ সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার প্রতি গুরুত্বারােপ করে সংক্ষিপ্ত আলােচনা করেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক হাজী জসিম উদ্দিন জমসেদ, যুগ্ম সদস্য সচিব নাছির আহমেদ খান, মাওলানা আশিকুল্লাহ, যুগ্ম সদস্য সচিব মোঃ ইকরাম হােসাইন, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি জনহারল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক মাসুদ রানা, জাতীয় কৃষক পার্টির আহবায়ক সাহেদুর রহমান সাহেদ, জাতীয় পার্টির জেলা আহবায়ক কমিটির সদস্য মােহাম্মদ তাহা, মোঃ কবির হােসেন, জাতীয় ওলামা পার্টির সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম সিরাজ আকরাম, জাতীয় মহিলা পার্টির আহবায়ক রােমানা আক্তার শ্যামলী, বিজয়নগর উপজেলা জাতীয় পার্টির সভাপতি এমদাদ বারী, জেলা সদস্য মামুন খান, জামাল হােসেন, মোঃ আতাউর রহমান, কাসেম হাজারী, আরিফ খান, কাউছার ভূঁইয়া, নজরুল ইসলাম, মোঃ জসিম প্রমুখ। 
মিলাদ ও দােয়া পরবর্তীকালে পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের বিদেহী আত্মার মাগফিরাত এবং জেলা জাতীয় পার্টির আহবায়ক এড. রেজাউল ইসলাম ভূঁইয়া, সদস্য সচিব ওয়াহেদুল হক ওয়াহাবসহ অসুস্থ নেতৃবৃন্দের সুস্থ্যতা কামনা করে মােনাজাত অনুষ্ঠিত হয়। (প্রেস বিজ্ঞপ্তি)।  

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com