সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
যুক্ত রাজ্য প্রবাসী শরীফুল হক কার্জনের উদ্যোগে সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

যুক্ত রাজ্য প্রবাসী শরীফুল হক কার্জনের উদ্যোগে সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সময়নিউজবিডি টুয়েন্টিফোর রিপোর্ট   

ব্রাহ্মণবাড়িয়ায় যুক্তরাজ্য প্রবাসী শরীফুল হক কার্জনের উদ্যোগে এবং সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ লোকমান হোসেন এর পরিকল্পনায় জিয়াউল- কার্জন ফাউন্ডেশনের অর্থায়নে সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।


সোমবার (০৩ জুন) বিকেলে জেলা শহরের ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।  


ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রতিবন্ধী এক শিশুকে ঈদ সামগ্রী তুলে দিয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য,বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট লেখক র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়ন  ফিরোজুর রহমান ওলিও। 


অনুষ্ঠানে বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মাহবুবুল আলম খোকন, শাহ আলম সরকার, সংসদ সদস্যের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহিদ খান লাভলু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান। 


ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি আল আমীন শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা সমবায় ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী আফজাল হোসেন নিসার, সদর উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান এম এইচ মাহবুব আলম,বীর মুক্তিযোদ্ধা আবু হোরায়রাহ জেলা ছাত্ররীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন ও গন্যমান্য ব্যক্তিবর্গ সহ  যুক্তরাজ্য প্রবাসী আইনজীবি শরীফুল হক কার্জনের মমতাময়ী মা নার্গিস বেগম, ভাই আরিফুল হক, বোন জান্নাত জাহান সহ আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন। 
উল্লেখ্য, অনুষ্ঠানে ৫ শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।  

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com