সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
কালিয়াকৈরে মামলা তুলে না নেয়ায় বাদীকে গাড়িচাপার অভিযোগ

কালিয়াকৈরে মামলা তুলে না নেয়ায় বাদীকে গাড়িচাপার অভিযোগ

আনোয়ার সুলতান//স্টাফ রিপোর্টার, সময়নিউজবিডি 

গাজীপুরের কালিয়াকৈরে মামলা তুলে না নেয়ায় মামলার বাদীকে গাড়ি চাপা দিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত ওই ব্যক্তি উপজেলার শ্রীফলতলী গ্রামের  মোঃ সাইফুল ইসলামের স্ত্রী রাশিদা বেগম (৩২)। জানা যায়, শ্রীফলতলী গ্রামের সাইফুল ইসলাম তার বাড়ীতে ঘর নির্মাণ করতে গেলে তাদের প্রতিবেশী ওয়াজ উদ্দিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী বাঁধা দেয়। এঘটনায় সাইফুল বাদী হয়ে গাজীপুর আদালতে একটি সি আর মামলা দায়ের করেন। এঘটনার পর ওয়াজ উদ্দিন ও তার দুই পুত্র রোকন (৩৫) ও খোকন (৩২) পরের দিন সকালে সাইফুলের বাড়ী গিয়ে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেয়। মামলা তুলে না নিলে খুন করবে বলে হুমকি দিয়ে তারা চলে যায়। ওই দিন সন্ধ্যায় সাইফুল ও তার স্ত্রী রাশিদা কালিয়াকৈর বাজারে যাবার পথে বিবাদী পক্ষের লোক তাদের মোটরসাইকেল দিয়ে পিছন থেকে চাপা দেয়। এ ঘটনায় সাইফুল ছিটকে রাস্তার পাশে পড়ে গেলেও তার স্ত্রী রাশিদা মারাত্বক আহত হন। তাকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এঘটনায় সাইফুল ইসলাম বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মুক্তি মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত  সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com