সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
নবীগঞ্জে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে পুলিশ সুপারের প্রচারণা

নবীগঞ্জে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে পুলিশ সুপারের প্রচারণা

নাজমুল ইসলাম//নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ও জনসচেতনতা বাড়াতে সামাজিক দূরত্ব নিশ্চিত করণে হবিগঞ্জের নবীগঞ্জে এবার কঠোর অবস্থান নিয়েছে পুলিশ প্রশাসন। আজ ২৮ মার্চ শনিবার বিকেলে নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারে অভিযান চালিয়ে মাস্ক না থাকা যুবক ও বয়স্কদের  মাস্ক পড়িয়ে দেন। এ সময় সহকারী পুলিশ সুপার ইনাতগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী হাজী হেলিম উদ্দিন ও আব্দুর রব এর মুদি দোকানে অভিযান চালিয়ে মূল্য তালিকা দেখতে চান। হাজী হেলিম উদ্দিন মূল্য তালিকা দেখাতে না পারায় সহকারী পুলিশ সুপার আগামী কালের মধ্যে মুল্য তালিকা টানানোর নির্দেশ প্রদান করেন। অন্যতায় আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে বলে হুশিয়ারী দেন।অভিযান চালিয়ে মানুষকে ঘরে ফেরার আহবান জানিয়ে দ্রব্য মূল্যর দাম বৃদ্ধি না করতে ব্যবসায়ীদের প্রতি আহবান জানান এএসপি। এসময় উপস্থিত ছিলেন-ইনাতগঞ্জ ফাঁড়ির পরিদর্শক সামছুদ্দিন খাঁন,হবিগঞ্জ পুলিশ লাইন হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ ফয়জুল হোসেন,ইনাতগঞ্জ আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালিক,সাধারন সম্পাদক মুজিবুর রহমান,সাংগঠনিক সম্পাদক রাকিল হোসেন,আওয়ামীলগ নেতা আন্দুল হাকিম,ইনাতগঞ্জ যুবলীগের সভাপতি ও নবীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি আশাহীদ আলী আশা,যুবলীগের সাধারন সম্পাদক জামাল আহমেদ সুমন, ব্যাবসায়ী নোমান আহমেদ, ছাত্রলীগের আহবায়ক রুবেল আহমেদ,সাংবাদিক আলী জাবেদ মান্না প্রমূখ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com