সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
কালিয়াকৈরে নতুন মৃত্যু ২, আক্রান্ত ২৫

কালিয়াকৈরে নতুন মৃত্যু ২, আক্রান্ত ২৫

আনোয়ার সুলতান//স্টাফ রিপোর্টার,সময়নিউজবিডি  

গাজিপুরের কালিয়াকৈর উপজেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ২৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫৬ জনে।বুধবার (০৩রা জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা ডা. প্রবীর কুমার।ডা. প্রবীর কুমার সময় নিউজ বিডিকে জানান, নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগীর ২৫ জনের মধ্যে বেশির ভাগই পোশাক শ্রমিক। তবে, এখনও আক্রান্তদের সম্পূর্ণ নাম ঠিকানা পাওয়া যায়নি। কিন্তু আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব তাদের পরিচয় জানার এবং যারা আক্রান্ত হয়েছে তাদের তথ্য নিয়ে বাড়িসহ এলাকা লকডাউন করা হবে বলে জানান তিনি।এবিষয়ে ডা. নাজমুন্নাহার সময় নিউজ বিডিকে জানান, গত রবিবার (২৮শে মে) নমুনা সংগ্রহ করে জমা দেওয়ার পর আজ বুধবার (০৩রা জুন) ২৫ জনের করোনা রিপোর্ট পজেটিভ আসে। এর মধ্যে বেশির ভাগই পোশাক শ্রমিক। আক্রান্তরা উপজেলার মৌচাক, লতিপুরসহ বিভিন্ন এলাকার।তিনি আরও জানান, এর আগে গতকাল মঙ্গলবার (০২রা জুন) উপজেলার মহিষবাথান এলাকায় রেনুয়ারা (৫০) নামে একজন মারা গেছেন। এর আগে মৃত্যু রেনুয়ারা অসুস্থ হলে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে গতকাল মঙ্গলবার তিনি মারা যান। এরপর নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠানো হলে রিপোর্টে করোনা পজেটিভ আসে।ড. নাজমুন্নাহার বলেন, মৃত রেনুয়ারার পরিবারের নমুনাও আমরা সংগ্রহ করেছি। ইতোমধ্যে তার পরিবারের দুইজন সদস্যের করোনা পজেটিভ এসেছে। এ ঘটনার পর থেকেই ওই বাড়িসহ আশপাশের বাড়ি লকডাউন করে দেওয়া হয়েছে। এ পর্যন্ত উপজেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২ জন। আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১৫৬ জন। মোট সুস্থ হয়েছেন ৩৪ জন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com