সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
আশুলিয়ায় স্বামীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ; স্ত্রী আটক

আশুলিয়ায় স্বামীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ; স্ত্রী আটক

আনোয়ার সুলতান//স্টাফ রিপোর্টার,সময়নিউজবিডি

আশুলিয়ার ঘোষবাগে স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগে তাসমিরা আক্তার নামে এক গৃহবধূকে আটক করেছে পুলিশ।

শনিবার (০৬ জুন) আশুলিয়ার ঘোষবাগ এলাকায় ওই দম্পতির ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করে আশুলিয়া থানা ‍পুলিশ।

স্ত্রী তাসমিরা আক্তারের গ্রামের বাড়ি পিরোজপুর জেলায় এবং স্বামী মমিনুল ইসলামের গ্রামের বাড়ি ঠাকুরগাও জেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহত মমিনুল ইসলাম একজন পেশায় পোশাক শ্রমিক। আর তার স্ত্রী একজন গৃহিনী।

পুলিশ জানায়, ভোরে স্থানীয়দের খবরের ভিত্তিতে ওই দম্পতির ভাড়া বাসা থেকে গলা কাটা অবস্থায় স্বামী মমিনুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় তার স্ত্রী তাসমিরা আক্তারকে। স্ত্রী তাসমিরা আক্তারের শরীরেও আঘাতের চিহৃ রয়েছে। প্রাথমিকভাবে তাদের ধারনা পারিবারিক কলহের জেরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে স্ত্রী তাসমিরা আক্তার।

পুলিশ আরো জানায়, নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এই ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com