সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
বিজয়নগরের মনিপুরে মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় হামলা।। আহত-৫০।। দোকান ভাংচুর ও লুটপাট

বিজয়নগরের মনিপুরে মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় হামলা।। আহত-৫০।। দোকান ভাংচুর ও লুটপাট

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদক বিক্রিতে বাঁধা দেওয়ার জেরধরে চিহ্নিত মাদক ব্যবসায়ী লিলু ও সুহেল তার সমর্থকদের সাথে নিয়ে হামলা চালিয়ে দোকানপাট ভাংচুর ও লুটপাট করেছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছে।

শনিবার (০৮ আগস্ট) বিকেল ৩ টায় উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর বন্দরবাজার এলাকায় এ হামলা ও দোকান ভাংচুর ও লুটতরাজের ঘটনাটি ঘটেছে।
জানা যায়, উপজেলার পত্তন ইউনিয়নের আতকাপাড়া গ্রামের ইউনুছ মিয়ার ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী লিলু ও একই গ্রামের গনু মিয়ার ছেলে ও মাদক ব্যবসায়ী সুহেল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছে। এতে পত্তন ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের মেম্বার মোঃ সেলিম মিয়া ও পত্তন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম বাঁধা দিয়ে আসছে। এতে তাদের উপর ক্ষুব্ধ চিহ্নিত মাদক ব্যবসায়ী লিলু (৪০) ও সুহেল (৩০) সহ তাদের সাঙ্গফাঙ্গরা। সম্প্রতি মাদক ব্যবসায়ী লিলু মনিপুর দুলি বাড়ি সংলগ্ন শেখ হাসিনা সড়কের কিছু অংশ দখল করে ঘর নির্মাণ করতে গেলে স্থানীয় ইউপি সদস্য মোঃ সেলিম মিয়া রাস্তার জায়গা দখল করে ঘর তুলতে বাঁধা দেয়। এসময় সেলিম মেম্বারের সাথে মাদক ব্যবসায়ী লিলু ও সুহেলের বাকবিতণ্ডা হয়। পরে রাস্তা দখল করে ঘর নির্মাণের বিষয়টি উপজেলা ভূমি অফিসকে অবগত করেন সেলিম মেম্বার।

আজ শনিবার দুপুরে শেখ হাসিনা সড়কের জায়গা দখল করে ঘর নির্মাণের বিষয়টির সত্যতা যাচাই করতে উপজেলা ভূমি অফিস থেকে সরজমিনে তদন্ত করতে যায় সার্ভেয়ার। 
তদন্ত শেষে ঘটনাস্থল থেকে সার্ভেয়াররা চলে আসলে মাদক ব্যবসায়ী লিলু ও সুহেল তার দলবল নিয়ে মনিপুর বন্দরবাজারে ইউপি ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামের দোকানে প্রথমে হামলা ভাংচুর ও লুটপাট করে আরো কয়েকটি দোকানে ভাংচুর ও লুটতরাজ চালায়। 
এতে সাইফুল ইসলামের পিতা মোঃ সাচ্চু মিয়া (৫০), সেলিম মেম্বার (৪৮), তিতাস মিয়া (৪২), মাহফুজ মিয়া (৪২), শাহীন মিয়া (৩০), দেলোয়ার হোসেন (২৮), ছুট্টন মিয়া (৫২) সহ ৩০ জন আহত হয়। 
বিস্তারিত আসছে—–। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com