সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে দু’শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে দু’শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর ও জেলার আশুগঞ্জ উপজেলার খোলাপাড়া গ্রামে এ দুটি ঘটনা ঘটে।
জানা যায়, আজ শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িা সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনাইর গ্রামের পূর্বপাড়ার সোহাগ মিয়ার মেয়ে নোহা (০৪) পুকুর পাড়ে খেলা করতে গিয়ে সবার অজান্তে হঠাৎ পুকুরের পানিতে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এদিকে, একই দিনে জেলার আশুগঞ্জ উপজেলার খোলাপাড়া গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায় ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার শান্তিবাগের মোজাম্মেল হোসেনের মেয়ে আসমা (০৮)। সেখানে সবার অজান্তে একটি ডোবার পানিতে ডুবে যায় শিশু আসমা। পরে ডোবা থেকে আসমাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত থাকা চিকিৎসক সৈয়দ আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পৃথক দুটি স্থান থেকে পানিতে ডুবে যাওয়া দুটি শিশুকে হাসপাতালে আনার আগেই মারা গেছেন।  
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com