সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
কমরেড রাশেদ খান মেননকে হত্যা প্রচেষ্টার প্রতিবাদে সন্ত্রাস বিরোধী প্রতিবাদ সভা অনুষ্ঠিত

কমরেড রাশেদ খান মেননকে হত্যা প্রচেষ্টার প্রতিবাদে সন্ত্রাস বিরোধী প্রতিবাদ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপিকে হত্যা প্রচেষ্টার ২৮তম বার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ওয়ার্কার্স পার্টির উদ্যোগে সন্ত্রাস বিরোধী প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার সকালে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বিজয়নগর উপজেলার সাধারন সম্পাদক দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সঞ্জয় পোদ্দার, ইয়াসির আরাফাত মিল্লাত, দুলাল মিয়া, সন্তোষ মোহন ঋষি, আয়েত আলী, সুদিপ পাল, ফিরোজ মিয়া, জামির হোসেন প্রমুখ। বক্তারা, অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে রাশেদ খান মেনন হত্যা প্রচেষ্টার বিচারসহ বিচার বর্হিভূত হত্যাকান্ড বন্ধের দাবি জানান। বক্তারা জঙ্গিবাদ মৌলবাদের বিরুদ্ধে সোচ্চার থাকার জন্যও সকলের প্রতি আহবান জানান।  উল্লেখ, প্রতি বছর ১৭ আগস্ট ওয়ার্কার্স পার্টি সন্ত্রাস বিরোধী দিবস পালন করে আসছে।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com