সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
অবৈধভাবে মাটি তোলার দায়ে বিজয়নগরে ১ ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা

অবৈধভাবে মাটি তোলার দায়ে বিজয়নগরে ১ ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পরিবেশের ক্ষতিসাধন করে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি তোলার দায়ে মোঃ সেলিম মিয়া-(৪০) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় দুটি অবৈধ ড্রেজার জব্দ করে বিকল করে দেয়া হয়।
গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে বিজয়নগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাহবুবুর রহমান উপজেলার পাহাড়পুর ইউনিয়নের মুকুন্দপুর গ্রামে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সেলিম মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। দন্ড পাওয়া সেলিম মিয়া মুকুন্দপুর গ্রামের আবদুল আহাদের ছেলে।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাহবুবুর রহমান জানান, মুকুন্দপুর গ্রামে পরিবেশের ক্ষতিসাধন করে কৃষি জমি নষ্ট করে অবৈধভাবে ভূগর্ভস্থ থেকে  সেলিম মিয়া মাটি উত্তোলন করছিলো। 
গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সেলিম মিয়াকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারা মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা করেন ও অবৈধ ড্রেজার দুটি বিধি মোতাবেক জব্দ করে বিকল করে দেন। তিনি বলেন, কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি তোলার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com