সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
কসবায় অপহৃত কিশোরীসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

কসবায় অপহৃত কিশোরীসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অপহরণের এক মাস পর কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত কসবা উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ সুমনকেও  গ্রেপ্তার করে পুলিশ। গত বুধবার সন্ধ্যায় ঢাকার আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার ও ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করে কসবা থানার পুলিশ।

খোঁজ নিয়ে জানা গেছে, কসবা পৌর এলাকার তালতলার বাসিন্দা ছাত্রলীগ নেতা সুমন গত ১২ জুলাই তারই এক নিকটাত্মীয়কে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে ১৩ জুলাই সুমন ও তার বাবাসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই কিশোরী এক ভিডিওতে জানায় সে স্বেচ্ছায় সুমনের সঙ্গে চলে এসেছে। সুমন কয়েকদিন নিজেদের ছবিও ফেসবুকে প্রকাশ করে।
এ ব্যাপারে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লোকমান হোসেন অপহরণ মামলায় কিশোরীকে উদ্ধার ও অভিযুক্তকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com