সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
শোক সংবাদ: সৈয়দ আব্দুল মহিত আর নেই

শোক সংবাদ: সৈয়দ আব্দুল মহিত আর নেই

সরাইল প্রতিনিধি//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল মহিলা কলেজের প্রভাষক সৈয়দ জাকিরুল ইসলামের পিতা সৈয়দ আব্দুল মহিত (৬৪) শুক্রবার দিবাগত রাত আড়াইটায় সরাইল উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম কুট্টাপাড়া নিজ বাড়িতে হৃদরোগ রোগে আক্রন্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী,তিন ছেলে দুই মেয়েসহ অসংখ্য আত্বীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ জোহর মরহুমের জানাযার পশ্চিম কুট্টাপাড়া শাহী জামে মসজিদে প্রাঙ্গনে জানাযার নামাজ শেষে কুট্টাপাড়া সৈয়দ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিক উদ্দিন ঠাকুর, সরাইল উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এড. মোঃ নাজমুল হোসেন, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব হুমায়ূন কবির, সরাইল উপজেলা কৃষকলীগ ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শফিকুর রহমান, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ বদর উদ্দিন, প্রভাষক মাহবুব খান বাবুল, মুক্তিযোদ্ধা মনোয়ার উদ্দিন মদন, এডভোকেট সৈয়দ মেরাজুল ইসলাম শোক প্রকাশ করে পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com