সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
করোনা রোগীর চিকিৎসা সহায়তায় প্লাজমা ডোনেট করতে ঢাকার উদ্দেশ্যে করোনা জয়ী ২০ পুলিশ সদস্য

করোনা রোগীর চিকিৎসা সহায়তায় প্লাজমা ডোনেট করতে ঢাকার উদ্দেশ্যে করোনা জয়ী ২০ পুলিশ সদস্য

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

“করোনায় জয়ী পুলিশের প্লাজমায় বাঁচুক অন্যের জীবন, জাগ্রত মানবতায় দৃঢ় হউক পুলিশ জনতার বন্ধন।”এ শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের করোনামুক্ত ২০ পুলিশ সদস্য করোনা রোগীর চিকিৎসা সহায়তায় বাংলাদেশ পুলিশের ব্লাড ব্যাংকে প্লাজমা ডোনেট করতে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করেছে।
রবিবার (৩০ আগস্ট) সকালে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ রইছ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) আবু সাঈদ এর উপস্থিতিতে অনুষ্ঠিত এক সভায় ওই পুলিশ সদস্যদের আনুষ্ঠানিকভাবে ঢাকার রাজারবাগ সেন্ট্রাল পুলিশ হাসপাতালে পাঠানো হয়।
করোনা মহামারিতে দ্বায়িত্ব পালনের সময় জেলা পুলিশের ৪২ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৪০ জন সুস্থ হয়ে কাজে যোগদান করেছেন। 
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান বলেন, প্লাজমা দানকারীদের রক্ত করোনায় আক্রান্ত জটিল রোগীর প্রাণ বাঁচাতে সাহায্য করবে ইনশাল্লাহ।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com