সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে ফল ব্যবসায়ী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে ফল ব্যবসায়ী নিহত

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

ব্রাহ্মণবাড়িয়ায় এক ফল ব্যবসায়ীর ছুরিকাঘাতে তারেক মিয়া-(১৭) নামে অপর এক ফল ব্যবসায়ী নিহত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় সদর উপজেলার খাঁটিহাতা বিশ্বরোড মোড়ের মাওলানা মার্কেটে এই ঘটনা ঘটে। নিহত তারেক মিয়া সদর উপজেলার নন্দনপুর  গ্রামের আব্দুস সোবহান মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পিতা আব্দুস সোবহান জানান, তারেক মিয়া খাঁটিহাতা বিশ্বরোড মোড়ের মাওলানা মার্কেটে ফলের ব্যবসা করতো। গতকাল সোমবার বিকেলে একজন ফলের ক্রেতা তারেকের দোকানে ফল কিনতে আসলে পাশের দোকানদার মনির হোসেন ওই ক্রেতাকে তার দোকানে যেতে ডাকাডাকি শুরু করেন। এ নিয়ে দু’জনের মধ্যে বাকবিতন্ডা হলে পাশের ব্যবসায়ীরা এসে বিষয়টি মিমাংসা করে দেন।
কিছুক্ষণ পর আব্দুস সোবহান দোকানে আসলে বিষয়টি নিয়ে আবারো মনির ও তারেকের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে মনির হোসেন খাটিহাতা গ্রাম থেকে তার লোকজন নিয়ে এসে তারেক মিয়াকে মারধোর করে ছুরিকাঘাত করে।
আশঙ্কাজনক অবস্থায় তারেক মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে  তারেক মারা যায়।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com