সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
আখাউড়ায় প্রভাবশালীদের দখল থাকা শ্মশানের জায়গা উদ্ধার

আখাউড়ায় প্রভাবশালীদের দখল থাকা শ্মশানের জায়গা উদ্ধার

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় প্রভাবশালীদের দখলে থাকা ৮২ শতাংশ জায়গার একটি শ্মশান উদ্ধার করে হিন্দু সম্প্রদায়ের লোকজনের কাছে বুঝিয়ে দিয়েছেন উপজেলা প্রশাসন।

গতকাল রোববার সকালে  উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূরে- এ- আলম উপজেলার রুটি গ্রামে গিয়ে স্থানীয়দের সহায়তায় শ্মশানের জায়গাটি উদ্ধার করে শ্মশান কমিটি ও হিন্দু সম্প্রদায়ের লোকজনের কাছে বুঝিয়ে দেন।
রুটি গ্রামের সারোয়ার আলম রাসেল জানান, গতকাল রোববার সকালে উপজেলা নির্বাহী অফিসার উভয়পক্ষ ও গ্রামের লোকজনের উপস্থিতিতে সরকারি সার্ভেয়ার এবং আমীন দিয়ে প্রথমে শ্মশানের জায়গাটি মাপঝোক করেন। 
পরে শনাক্তকৃত জায়গায় লাল নিশান গেড়ে দেয়ার পাশাপাশি দুটি সাইনবোর্ড টানিয়ে দেয়া হয়। এসময় তিনি শ্মশানের জায়গায় প্রভাবশালীদের থাকা মালামাল সরিয়ে নিতেও নির্দেশ দেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূরে – এ – আলম বলেন, জায়গাটি পুনরুদ্ধার করে শ্মশান কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, উপজেলার রুটি গ্রামে হিন্দু সম্প্রদায়ের লোকজনের মরদেহ সৎকারের জন্য ৮২ শতাংশ জায়গার একটি শ্মশান রয়েছে। সম্প্রতি গ্রামের প্রয়াত আমীর হোসেন সরকারের পরিবার ও গোষ্ঠীর লোকজন জায়গাটি তাদের দাবি করে এখানে সৎকার করতে বাঁধা দিয়ে আসছিলো।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com