সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
নবীনগরে গৃহবধূর লাশ উদ্ধার

নবীনগরে গৃহবধূর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নাসরিন আক্তার-(২২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার সন্ধ্যায় উপজেলার শিবপুর গ্রামের স্বামীর বাড়ি থেকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। পরে আজ মঙ্গলবার সকালে পুলিশ ময়নাতদন্তের জন্য তার লাশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

গৃহবধূ নাসরিন আক্তার উপজেলার শিবপুর গ্রামের আতিকুর রহমানের স্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের গাছতলা গ্রামের ওসমান মিয়ার কন্যা।
স্থানীয়রা জানান, গত ৩ বছর আগে আতিকুর রহমানের সাথে নাসরিনের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের একটি কন্যা সন্তান রয়েছে।
নাসরিনের পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য নাসরিনের উপর বিভিন্ন সময় নির্যাতন করে আসছিলো তার স্বামী আতিকুর রহমান। এনিয়ে একাধিকবার বিরোধ হলেও তা সামাজিকভাবে মীমাংসা করা হয়।
সম্প্রতি আতিকুর রহমান তার স্ত্রীর কাছে ১০ হাজার টাকা দাবি করেন। গত সোমবার সন্ধ্যায় শ্বশুর বাড়ি থেকে নাসরিনের বাড়িতে খবর দেয়া হয় নাসরিন ফঁাসিতে আত্মহত্যা করেছে। 
এ ব্যাপারে নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন জানান, পারিবারিক কলহের কারণে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।  
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com