সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর সেতু দিয়ে সবধরনের যানবাহন চলাচল বন্ধের নির্দেশ

ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর সেতু দিয়ে সবধরনের যানবাহন চলাচল বন্ধের নির্দেশ

বিশেষ প্রতিবেদক, সময়নিউজবিডি টুয়েন্টিফোর

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর অংশ দিয়ে সবধরনের ভারী ও মাঝারি যানবাহন চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন সড়ক ও জনপদ বিভাগ (সওজ)। উপজেলার শাহবাজপুর সেতুর চতুর্থ স্পেনের ফুটপাতসহ রেলিং ভেঙে পড়ায় এ নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন সহজ কর্তৃপক্ষ ।

গতকাল মঙ্গলবার (১৮ জুন) মুঠোফোনে ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শামীম আল মামুন এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেন।


শামীম আল মামুন আরো বলেন, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় শাহবাজপুরের ক্ষতিগ্রস্ত সেতুর স্প্যানের ফুটপাতসহ রেলিং ভেঙে পড়েছে। যেকোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কায় ঢাকা-সিলেট মহাসড়কের এই সেতু দিয়ে সবধরনের ভারী ও মাঝারি যান চলাচল বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত যানবাহনগুলোকে বিকল্প সড়ক হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-নাসিরনগর ও হবিগঞ্জের লাখাই-হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়ক ব্যবহার করার জন্য বলা হয়েছে।


ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপদ বিভাগ (সওজ) সেতুটিকে ঝুঁকিপূর্ণ ঘোষনা করে সেতুর দুই পাশে ১৫ টনের অধিক ওজনের যানবাহন চলাচল নিষেধ করে সাইনবোর্ড টানিয়েছে। তবে সওজের এই নির্দেশনা না মেনে প্রতিনিয়ত ১৫ টনের অধিক যানবাহন সেতু দিয়ে চলাচল করে।

উল্লেেখ্য, গত ১৯৬৩ সালে তিতাস নদীর ওপর নির্মিত শাহবাজপুর সেতুর মাঝখানে বেইলি সেতু বসিয়ে কোনো রকমে যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। মাঝে-মধ্যেই বেইলি সেতুতে ওঠার সময় চাকা দেবে গিয়ে যানবাহন আটকে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।  

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com