সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
ফ্রান্সে মহানবীর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় এরাদায়ে তালিমিয়ার বিক্ষোভ মিছিল-প্রতিবাদ সমাবেশ

ফ্রান্সে মহানবীর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় এরাদায়ে তালিমিয়ার বিক্ষোভ মিছিল-প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

ফ্রান্সে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) ব্যঙ্গ চিত্র প্রদর্শনের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ায় এরাদায়ে তালিমিয়ার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসা প্রাঙ্গন থেকে কয়েক হাজার মাদরাসা ছাত্র বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। 

জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার অধ্যক্ষ মুফতি মুবাররক উল­াহর সভাপত্বিতে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জামিয়া দার“ল আরকামের মহাপরিচালক মাওলানা সাজিদুর রহমান, মাওলানা আব্দুর রহিম কাসেমী,  মুফতি নোমান আল হাবিবী,  মুফতি বোরহান উদ্দিন কাসেমী, মুফতি বোরহান উদ্দিন মতিন, মুফতি জয়নাল আবেদীন বাকাইলী, আজহার উদ্দিন প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা ফ্রান্সের ইসলাম বিদ্বেষী আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশে বাজারজাত করা ফ্রান্সের পণ্য বর্জন ও জাতীয় সংসদে ফ্রান্সের বির“দ্ধে নিন্দা প্রস্তাব আনার দাবি জানান। বক্তারা বাংলাদেশে থাকা ফ্রান্সের দূতাবাস বন্ধ করে দেয়ার জন্য সরকারের কাছে দাবি জানান। সমাবেশ শেষে বিক্ষোভকারীরা ফ্রান্সের প্রেসিডেন্টের একটি কুশপুত্তলিকা দাহ করে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com