সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
টাকার অভাবে মেধাবী শিক্ষার্থী তিশার চিকিৎসা বন্ধ!

টাকার অভাবে মেধাবী শিক্ষার্থী তিশার চিকিৎসা বন্ধ!

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় টাকার অভাবে বন্ধ হয়ে গেছে ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া মেধাবী শিক্ষাথর্ী তিশা আক্তার-(১৩) এর চিকিৎসা। তিশা আক্তার ব্রাহ্মণবাড়িয়ার সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ  শ্রেনীর মেধাবী ছাত্রী ও পৌর এলাকার মৌড়াইল কলেজপাড়ার হাবিবুর রহমানের মেয়ে।

বর্তমানে তিশার মেরুদন্ডের হাড় ক্ষয়  হয়ে গেছে। মের“দন্ডের হাড়ের ওই অংশে টিউমার ধরা পড়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে দ্র“ত ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স এন্ড হাসপাতালে ভর্তি করে অস্ত্রোপচার করতে  হবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। কিন্তু টাকার অভাবে তার উন্নত চিকিৎসা করাতে পারছেন না স্বজনেরা।
এদিকে গতকাল বৃহস্পতিবার দুপুরে দিকে তিশার মা আরজু বেগম জেলা  প্রশাসক হায়াত-উদ-দৌলা খানের কাছে তিশার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার আবেদন করেছেন। জেলা প্রশাসক তাঁকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার  মৌড়াইল কলেজপাড়ার হাবিবুর রহমানের চার মেয়ে দুই ছেলের মধ্যে তিশা পঞ্চম। হাবিবুর রহমান তার ভাইদের সাথে জেলার কসবা উপজেলায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত অক্টোবর মাসে তিশার ব্যথা শুরু হয়। গত ১০ অক্টোবার পরিবারের লোকজন তাকে জেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি  করেন। সেখানে তার অবস্থার কোনো উন্নতি  না হওয়ায় ১৩ অক্টোবর তাকে বাড়িতে নিয়ে আসেন। 
পরে পরিবারের লোকজন তিশাকে উন্নত চিকিৎসার জন্য  প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে শহীদ সোহরোওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকের পরামর্শে গত ২৭ অক্টোবর ঢাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টারে তিশার এমআরই পরীক্ষা করানো হয়। পরীক্ষায় তিশার মের“দন্ডের ছয় শতাংশ হাড় ক্ষয় হয়ে গেছে এবং সেখানে একটি টিউমার ধরা পড়ে। 
পরে শহীদ সোহরোওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তিশাকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স এন্ড হাসপাতালে নেয়া হলে সেখানকার চিকিৎসকরা জানান, অস্ত্রোপচারের মাধ্যমে তিশার মের“দন্ডে হাড় প্রতিস্থাপন ও টিউমার অপারেশন করানো সম্ভব। কিন্তু এর জন্য তিন মাস সময় লাগবে এবং চিকিৎসায় প্রায় ১০/১২ লাখ টাকা খরচ হবে। এখন টাকার অভাবে তিশার চিকিৎসা বন্ধ  হয়ে আছে।
তিশার মা আরজু আক্তার বলেন, এখন পর্যন্ত মেয়ের চিকিৎসায় লাখ টাকা খরচ হয়ে গেছে। সেটিও ঋণ করে যোগাড় করা। সংসারে অভাব অনটন। সন্তানদের পড়াশোনার খরচ। টাকা না থাকায় মেয়ের চিকিৎসাও বন্ধ হয়ে আছে। তিনি মেয়ের চিকিৎসায় সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন।
তিশাকে সহযোগিতা করতে চাইলে বিকাশ নম্বর (আরজু আক্তার-ব্যক্তিগত) ০১৭৮০৪২০৯৩৫। ব্যাংক  হিসাব নম্বর ২১২১৫৭০০০৯৩১৬, ডাচ বাংলা ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া শাখা।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com