সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
আন্তঃনগর ট্রেনে ঢিল ছোড়ার অপরাধে আখাউড়ায় ২ যুবক গ্রেপ্তার

আন্তঃনগর ট্রেনে ঢিল ছোড়ার অপরাধে আখাউড়ায় ২ যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঢাকাগামী আন্তঃনগর মহানগর গোধূলী ট্রেনে ঢিল ছোঁড়ার অপরাধে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার সন্ধ্যা সাতটার দিকে ট্রেনে ঢিল ছোঁড়ার সময় তাদেরকে হাতে নাতে আটক করা হয়।  সোমবার সকালে গ্রেপ্তারকৃতদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত যুবকরা হলেন, আখাউড়া উপজেলার মনিয়ন্দ গ্রামের সুমন মিয়ার ছেলে মোঃ আলাউদ্দিন- (২৩), এবং নবীনগর উপজেলার বড়াইল গ্রামের বকুল মিয়ার ছেলে জাবেদ মিয়া-(২১)। তবে  তাদের ঢিলে ট্রেনের কোন যাত্রী হতাহত হয়নি।
এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাকিউল আজম জানান, গত রোববার সন্ধ্যা সাতটার দিকে ঢাকাগামী মহানগর গোধূলী ট্রেনটি স্টেশন ছাড়ার পরপরই ওই যুবক ঢিল ছঁুড়ে। স্টেশনে দায়িত্বরত পুলিশ তাদেরকে তাৎক্ষনিকভাবে আটক করে। পরে  তাদের বির“দ্ধে মামলা দায়ের করে গতকাল সোমবার সকালে তাদেরকে  ব্রাহ্মণবাড়িয়ায় আদালতে পাঠানো হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com