সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
বাঞ্চারামপুর পৌরসভার নির্বাচন : মেয়র পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে আ’লীগ প্রার্থী তফাজ্জল

বাঞ্চারামপুর পৌরসভার নির্বাচন : মেয়র পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে আ’লীগ প্রার্থী তফাজ্জল

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 
আগামী ১০ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর পৌরসভার নির্বাচন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন গত রোববার মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তফাজ্জল হোসেন ছাড়া অন্য কোন প্রার্থী মেয়র পদে মনোনয়নপত্র দাখিল না করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তফাজ্জল হোসেন।
মনোনয়নপত্র দাখিলের শেষ দিন রোববার পৌর সভার ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩২ জন এবং ৩টি সংরক্ষিত মহিলা আসনে ১১জন মনোনয়নপত্র দাখিল করেছেন। 
আগামীকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই, ২৩ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, ২৪ নভেম্বর প্রতীক বরাদ্দ এবং আগামী ১০ ডিসেম্বর  ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ভোটার ২০ হাজার ৭৩২জন।
এ ব্যাপারে জেলা নির্বাচন অফিসার ও বাঞ্চারামপুর পৌরসভা নির্বাচনে রিটার্নিং অফিসার জিল্লুর রহমান বলেন, নিবার্চনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তফাজ্জল হোসেন ছাড়া অন্য কোন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেননি। এছাড়া পৌরসভার ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩২জন এবং ৩টি সংরক্ষিত মহিলা আসনে ১১ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র দাখিল  করেছেন। 
তিনি বলেন, মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে যদি মেয়র প্রার্থী তফাজ্জল হোসেনের মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয় এবং  তিনি যদি তার মনোনয়নপত্র প্রত্যাহার না করেন তাহলে তিনি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মেয়র পদে নির্বাচিত হবেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com