সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
কবি সাহিত্য ও সংস্কৃতি কর্মী তনন হত্যা ঘটনায় কাব্য কথায় প্রতিবাদ ও বিচার দাবী

কবি সাহিত্য ও সংস্কৃতি কর্মী তনন হত্যা ঘটনায় কাব্য কথায় প্রতিবাদ ও বিচার দাবী

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

সৃজন সাহিত্য সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি তরুণ কবি সৈয়দ মোনাব্বির আহমেদ তনন হত্যা ঘটনায় সকল মহলে প্রতিবাদের ঝড় উঠেছে। তননকে হত্যায় জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী ছড়িয়ে পড়েছে সারা বাংলাদেশে। মানববন্ধন, প্রতিবাদ সভা হচ্ছে ঢাকা সহ বিভিন্ন স্থানে। ব্যতিক্রমধর্মী প্রতিবাদ জানিয়ে নতুনমাত্রার উদ্যোগে ২০ জন কবির কবিতা এবং অনুভূতি নিয়ে প্রকাশ হয়েছে একটি বিশেষ প্রকাশনা।

“স্মৃতিময় সৃজনে তনন অম্লান মনন, কলমে কাব্য কথায় সোচ্চার দাবী কবি তনন হত্যার বিচার চাই “ শিরোনামে এই প্রকাশনাটির মোড়ক উন্মোচিত হয় ১৮ নভেম্বর ২০২০ বুধবার ঢাকায় বাংলা একাডেমী চত্বরে। মোড়ক উন্মোচন করেন বিশিস্ট গবেষক লেখক মামুন সিদ্দিকী।

এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লেখক গবেষক সৈয়দ নজরুল ইসলাম, প্রকাশনার উপদেষ্টা সম্পাদক আল আমীন শাহীন, নির্বাহী সম্পাদক নুসরাত জেরিন, সৈয়দ মারুফ সহ অন্যান্যরা। এছাড়া ঢাকায় এ প্রতিবাদে একাত্মতা প্রকাশ করেন লেখক গবেষক কবি মহিবুর রহিম, কবি আনিস মুহম্মদ, সৃজন সাহিত্য সংগঠনের সাধারণ সম্পাদক রিয়াজুল মোর্শেদ মোয়াজ সহ ঢাকার কবি সাহিত্যিকরা। 
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com