সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
বিজয়ের মাসে যারা জাতীয় সঙ্গীত গাইতে চায়না তারা মনে মনে পাকিস্তান বিশ্বাস করে; মোকতাদির চৌধুরী এমপি

বিজয়ের মাসে যারা জাতীয় সঙ্গীত গাইতে চায়না তারা মনে মনে পাকিস্তান বিশ্বাস করে; মোকতাদির চৌধুরী এমপি

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য ও বে-সামরিক বিমান ও পর্যটন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, বিজয়ের এই মাসে যারা জাতীয় সঙ্গীত গাইতে চায়না তারা মনে মনে পাকিস্তান বিশ্বাস করে।
সোমবার দুপুরে সদর উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গনে সদর উপজেলার শালগঁাও- কালিসীমা স্কুল এন্ড কলেজের একাডেমিক ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণ কাজ ও উপজেলার ছোটহরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন  শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মোকতাদির চৌধুরী এমপি আরো বলেন, আমাদের সমাজে এমন কিছু কিছু মানুষ আছেন যাদের সমাজের প্রতি কোন দায়-দায়িত্ব নেই। যারা সমাজকে কিছু দিতে পারেনি, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর করে, প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করে তাদের মধ্যে একজনেরও সামাজিক অবদান নেই।
তিনি মৌলবাদীদের কঠোর সমালোচনা করে বলেন, পাকিস্তান আমলে এতো মাদরাসা ছিলো না। তারা এখন মাথা চাড়া দিয়ে উঠেছে। 
অনুষ্ঠানে র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি আরো বলেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে। দেশের  প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের কাজ যেন দ্রুতগতিতে এগিয়ে যায় সরকার সেই ভূমিকা রাখছে।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এ.বি.এম মশিউজ্জান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান লোকমান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা মুজিব, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম ভূইয়া প্রমুখ।
অনুষ্ঠানে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগন উপস্থিত ছিলেন। দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের নির্মান ব্যায় ধরা হয়েছে ১কোটি  ৫৭ লাখ টাকা।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com