সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
ব্রাহ্মণবাড়িয়ায় ইতিহাস ও ঐতিহ্য নিয়ে আড্ডা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় ইতিহাস ও ঐতিহ্য নিয়ে আড্ডা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে আজ সোমবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে ইতিহাস ও ঐতিহ্য আড্ডা।
সোমবার দুপুরে সৈয়দ সিরাজুল ইসলাম স্মৃতি পরিষদের উদ্যোগে স্থানীয় পার্ক ভিউ কমিউনিটি সেন্টারে এই আড্ডা অনুনিষ্ঠত হয়। ইতিহাস ও ঐতিহ্য আড্ডায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খঁান।
সৈয়দ সিরাজুল ইসলাম স্মৃতি পরিষদের পরিচালক সৈয়দ নজরুল ইসলাম ও বাচিক শিল্পী বাছির দুলালের সঞ্চালনায় আড্ডায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রহিস উদ্দিন ও মাছরাঙ্গা টিভির বার্তা সম্পাদক শাহ মোঃ মুহতাসিম বিল্লাহ।
আড্ডায় মহান মুক্তিযুদ্ধ ও জেলার ইতিহাস ঐতিহ্য নিয়ে আলোচনা করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, অধ্যাপক মহিবুর রহিম, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবদুর রাশেদ,  বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা  কিছমত আলী প্রমুখ।
আড্ডায় কবিতা আবৃত্তি করেন বাচিক শিল্পী মোঃ মনির  হোসেন। আড্ডায় মহান ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ও দেওয়ান মাহবুব আলী কুতুব মিয়াকে মরণোত্তর সম্মাননা জানানো হয়।
এছাড়াও পুতুল নাচ, নৌকা বাইচসহ বাঙালী ঐতিহ্য লালনসহ শিক্ষা সমাজ সেবায় ভূমিকা রাখার জন্য আড্ডায় বেশ কয়েক জনকে মোকতাদির চৌধুরী এমপি সম্মানা স্মাারক ও সৈয়দ সিরাজুল ইসলাম সম্মাননা স্মারক প্রদান করা হয়।  আড্ডার এক ফাঁকে ব্রাহ্মণবাড়িয়ার এতিহ্য প্রতীকি মোরগ লড়াইও অনুষ্ঠিত হয় ।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com