সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
গ্যাস লাইন চেকের কথা বলে দিন-দুপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি

গ্যাস লাইন চেকের কথা বলে দিন-দুপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 
ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস লাইন চেকের কথা বলে  এক প্রবসীর বাড়িতে দিন-দুপুরে দুধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। আজ বুধবার  দুপুরে পৗর এলাকার কাউতলী গ্রামে নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামের পাশে প্রবাসী রফিকুল ইসলামের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাতরা অস্ত্রের মুখে প্রবাসীর বাড়ির সবাইকে জিম্মি করে নগদ ৫০ হাজার টাকা, ২২ ভরি স্বর্ণালংকার, চার লাখ টাকা মূল্যের একটি রোলেক্স ঘড়ি নিয়ে যায়। রাত পৌনে আটটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রহিস উদ্দিন ঘটনাস্থলে অবস্থান করছিলেন।
প্রবাসী রফিকুল ইসলামের স্ত্রী রাবেয়া খাতুন বলেন, গতকাল বুধবার দুপুর আড়াইটার দিকে ফাইল নিয়ে দুজন লোক তাদের বাসা “ ড্রিম হাউজে” প্রবেশ করেন। লোক দুজন তিনতলায় তার ফ্ল্যাটে এসে বলেন, তারা গ্যাস লাইন চেক করতে এসেছেন। এক পর্যায়ে আরো ৬জন বাসায় প্রবেশ করে  ঘরে থাকা সবাইকে জিম্মি করে ফেলে। 
পরে ডাকাতদল ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তার ছেলে মেয়েকে হত্যা করে ফেলবে বলে সব দিয়ে দিতে বলেন। বাসার লকার খুলতে না পেরে ফোন করে একটি বাচ্চাকে দিয়ে ব্যাটারি আনে। প্রায় দেড় ঘন্টা ডাকাতিকালে ডাকাতরা তাদের চারজনকে বেঁধে রেখে বাসা থেকে ২২ ভরি স্বর্ণালংকার, নগদ ৫০ হাজার টাকা, চার লাখ টাকা মূল্যের একটি রোলেক্স হাত ঘড়ি নিয়ে যায়। 
রফিকুল ইসলামের ছেলে মেহেদি হাসান রাতুল বলেন, ডাকাতরা আমাদেরকে হত্যা করা হবে বললে আম্মা কান্না শুরু করেন। যাওয়ার সময় ডাকাতরা আম্মুর হাতের বাঁধন খুলে দেন। 
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার রহিস উদ্দিন বলেন, বাড়ির মালিকের ঘরে দুস্কৃতিকারী ঢোকার খবর পেয়ে তারা ছুটে আসেন।  এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com