সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
নাসিরনগরে নিবন্ধিত জেলেদের মধ্যে সেলাই মেশিন ও মৎস্য খাদ্য বিতরণ

নাসিরনগরে নিবন্ধিত জেলেদের মধ্যে সেলাই মেশিন ও মৎস্য খাদ্য বিতরণ

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্থ উপজেলার নিবন্ধিত ২০জন জেলেকে ২০টি সেলাই মেশিন ও ১৫০ জন জেলেকে মৎস্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার দুপুরে উপজেলা কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা চত্বরে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য বি.এম. ফরহাদ হোসেন সংগ্রাম জেলেদের মাঝে এই সেলাই মেশিন ও মৎস্য খাদ্য বিতরণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার নাজমা আশরাফীর সভাপতিত্বে ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শুভ্র সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তরের মহা-পরিচালক কাজী শামস আফরোজা, চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক এস এম মহিবউল্যাহ, বৃহত্তর কুমিল্লা জেলার মৎস্য উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ আবদুস সাত্তার, জেলা মৎস্য কর্মকর্তা তাজমহল বেগম, উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার প্রমুখ।
এ সময় মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাসহ, মৎস্যজীবী ও আওয়ামীলীগের দলীয় নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com