সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
আশুগঞ্জে শিয়ালের কামড়ে আহত- ৩২

আশুগঞ্জে শিয়ালের কামড়ে আহত- ৩২

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ ৩২জন আহত হয়েছে। গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের তাজপুর গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। 
স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যার দিকে দুটি শিয়াল তাজপুর গ্রামে প্রবেশ করে নারী শিশুসহ যাকে সামনে পেয়েছে তাকেই কামড়ায়। এসময় শিয়ালের কামড়ে অর্ধশত আহত হয়। আহত ৩২ জনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। 
আহতরা হলেন-তাজপুর গ্রামের গোলাপ মিয়া- (৩০), মামুন মিয়া-(২৪), কাদির মিয়া-(৩০), আশরাফুল ইসলাম-(১২), নায়েব আলী-(৩৫), শেফালী বেগম-(১৪), ওয়াসিম মিয়া-(১৬), রাজু মিয়া-(১৫), আকরাম মিয়া-(১৬), হারুন মিয়া-(৫০), বাদশা মিয়া-(৩০), হৃদয় মিয়া-(১৮), মাহতাব মিয়া-(৪০), সোহেদা বেগম-(৩৫), মাঈনুদ্দিন-(২৫), ফৌজিয়া আক্তার-(৬), হেলাল উদ্দিন- (৫৫), লাকি আক্তার-(২৫), শান্তা বেগম-(১৮), আশরাফুল মিয়া-(১৫), কাদির মিয়া-(৩০), জ্যোতি বেগম- (১২), জজ মিয়া-(৬০), রাশেদা বেগম-(৩০), নিলুফা বেগম-(৩৫), মামুন মিয়া- (২০), ইয়ার হোসেন-(২২), হোসেন মিয়া-(২৫), সাইদুর রহমান- (৫০), তানিয়া বেগম-(২৭), সামশেদ মিয়া-(৩৫) ও কুদরত মিয়া-(৩৪)।
গ্রামের স্থানীয় বাসিন্দা আবু সাঈদ বলেন, শনিবার সন্ধ্যার পর দুটি শিয়াল গ্রামে প্রবেশ করে গ্রামবাসীকে এলোপাথারী কামড়ায়। শিয়ালের কামড়ে কমপক্ষে অর্ধশত আহত হয়েছে। লোকজন একটি শিয়ালকে ধরে মেরে ফেলে।

হাসপাতালে আহতরা জানান, সন্ধ্যার সময় বাড়িতে কাজ করার সময় শিয়াল দুটি ঢুকে তাদেরকে কামড়ায়। তাজপুর গ্রামের হারুন মিয়া বলেন, আমার ভাই গোলাপ মিয়া ও তার কন্যা বাড়ির উঠানে দাঁড়ানো ছিল। হঠাৎ একটি শিয়াল আমার ভাই ও তার কন্যাকে কামড়িয়ে পালিয়ে যাওয়ার সময় গোলাপ মিয়া একটি শিয়ালকে ধরে ফেলে। পরে গ্রামবাসী শিয়ালটিকে পিটিয়ে মেরে ফেলে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ শওকত হোসেন বলেন, শনিবার রাতে শিয়ালের কামড়ে আহত ৩২জন রোগীকে চিকিৎসা দেয়া হয়েছে। তাদেরকে রোববার সকালে এসে জলাতঙ্ক রোগের টিকা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। 

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com