সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
আদমপুর কারু ভুইয়ার বাড়ি শর্ট সার্কেল নাইট ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

আদমপুর কারু ভুইয়ার বাড়ি শর্ট সার্কেল নাইট ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

স্বাধীনতার মহান স্থপতি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের আদমপুর কারু ভুইয়ার বাড়ি শর্ট সার্কেল নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।গতকাল মঙ্গলবার (০৫ জানুয়ারি) সন্ধ্যায় আদমপুর কারু ভুইয়ার বাড়ির লিচুতলায় এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।আদমপুর কারু ভুইয়ার বাড়ি শর্ট সার্কেল নাইট ক্রিকেট টুর্নামেন্টের মিডিয়া পার্টনার ছিলেন জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়নিউজবিডি টুয়েন্টিফোর ডটকম ও স্পন্সর হিসেবে ছিলেন তৈরি পোষাকের স্বনামধন্য বিখ্যাত ব্র্যান্ড জাভিয়া। 
আদমপুর কারু ভুইয়ার বাড়ি ক্রিকেট টিম বনাম পেটুয়াজুরী ক্রিকেট টীমের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় পেটুয়াজুরী ক্রিকেট টিমকে পরাজিত করে আদমপুর কারু ভুইয়ার বাড়ি ক্রিকেট টিম চ্যাম্পিয়ন হয়।
ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রবিউল হোসেন রুবেল। খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য এফবিসিসিআই এর সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক লায়ন মহিউদ্দিন খোকন , বিশেষ অতিথি ছিলেন চম্পকনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল হক হামদু, বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী ও পত্তন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মোঃ হৃদয় আহমেদ জালাল, উপজেলা আওয়ামী লীগের সহ সম্পাদক মোঃ শামীম, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মাওঃ সিরাজুল ইসলাম সিরাজ আক্রাম ও উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ শফিকুল ইসলাম রাজভী।

পত্তন ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মোঃ সামসুল আলম ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পত্তন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী বিল্লাল হোসেন খন্দকার, আবুল ফায়েজ ভুইয়া, আবুল কাশেম ভুইয়া ও আব্দুল হেকিম মেম্বার প্রমুখ।
পরে খেলায় চ্যাম্পিয়ন দলের হাতে প্রথম পুরস্কার হিসেবে একটি ফ্রিজ ও রানারআপ দলকে একটি টেলিভিশন তুলে দেন অতিথিরা। 
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com