সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
আল্লামা বেলায়েতুল্লাহ নূর (রহঃ)’র ইন্তেকাল

আল্লামা বেলায়েতুল্লাহ নূর (রহঃ)’র ইন্তেকাল

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়া’র শায়খুল হাদীস জেলা জামে মসজিদের খতীব আল্লামা বেলায়েত উল্লাহ নুর (রহঃ) ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৪৯ বছর।

আজ শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় রাজধানীর মালিবাগ শেখ রাসেল গেস্টুলিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ৩ ছেলে ও ৪ মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কওমি অঙ্গনের সকল মাদ্রাসা শিক্ষক শিক্ষার্থী ও পরিবারের মাঝে। 

আজ বাদ মাগরিব জেলা শহরের কাজীপাড়ায় জেলা ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মরহুমের জানাজার নামাজে  ধর্মপ্রাণ সকল মুসলমানদেরকে শরিক হওয়ার জন্য পরিবার ও  জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসা কর্তৃপক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। মরহুমের নামাজে জানাজা শেষে পৌর এলাকার শিমরাইলকান্দীস্থ কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

উল্লেখযোগ্য, আল্লামা বেলায়েত উল্লাহ নুর (রহঃ) ছিলেন দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেম মরহুম আল্লামা নুরুল্লাহ (রহঃ) হুজুরের চতুর্থ ছেলে। তিনি জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসা ও দেওবন্দ মাদ্রাসায় লেখাপড়া শেষ করে গাজীপুর বরমী ও জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসায় শিক্ষকতা করতেন।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com