সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ধামরাইয়ে মাইক্রোবাসের চাপায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত

ধামরাইয়ে মাইক্রোবাসের চাপায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত

মোহাম্মদ মামুন রেজা , ধামরাই প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে মাইক্রোবাসের চাপায় শাহিনুর ইসলাম (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার ( ১৩ ডিসেম্বর) সকালে ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় একমি ১নং গেইট সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিনুর ইসলাম কুষ্টিয়া জেলার মিরপুর থানার বহুল বারিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, শাহিনুর ইসলাম বাড়বারিয়া থেকে মোটরসাইকেল যোগে ইউরোপিয়ান ইউনিভার্সিটি ঢাকায় পরীক্ষা দিতে যাচ্ছিলেন, পথিমধ্যে ঢুলিভিটা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মাইক্রোবাসটি নিয়ন্ত্রন হারিয়ে তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ধামরাই থানার উপ-পরিদর্শক আবু সিদ্দিক জানান, আমরা মরদেহটি উদ্ধার করেছি। মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মাইক্রোবাস ও ঘাতক চালককে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে।


ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।   

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com