সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন

বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি  

বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়। 

দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন, জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, আওয়ামীলীগের পক্ষে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, পৌরসভার পক্ষে পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি মিসেস নায়ার কবির জেলা শহরের কাউতলীস্থ সৌধ হিরন্ময়ে ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। এসময় বিভিন্ন সংগঠন ও শ্রেনী পেশার মানুষ ফুল দিয় শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। 
পরে সন্ধ্যায় জেলা শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।     

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, পৌর মেয়র মিসেস নায়ার কবির, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এস এম শফিক উল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাঃ আবু সাঈদ।                
মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক হাসান আরিফ।            


ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।                                                                

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com