সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক উপজেলায় দুজনের মৃত্যু।।করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক উপজেলায় দুজনের মৃত্যু।।করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি   

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা ও বাঞ্ছারামপুর উপজেলায় শ্বাসকষ্ট ও হৃদরোগে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। বুধবার (০৮ এপ্রিল) দুপুরে পৃথক পৃথক স্থানে দুজনের মৃত্যু হয়। তবে নিহত ব্যক্তিরা করোনা ভাইরাসে আক্রান্ত ছিলো কিনা তা জানতে তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়েছে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে একজনের ২০ ও অন্যজনের ৫৭ বছর বয়স হয়েছিল বলে জানা গেছে।  জানা যায়, বুধবার বেলা দেড়টায় জেলার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী ইউনিয়নের রূপসদী গ্রামের এক ব্যক্তি নিজ বাড়িতে মারা যান। এ ঘটনার খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করেন। 
বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির মধ্যে করোনা ভাইরাস ছিলো কিনা তা জানতে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।                অপরদিকে জেলার নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বেলা ১২ টায় পার্শ্ববর্তী কুমিল্লার মুরাদনগর উপজেলার বলিঘর গ্রামের এক যুবক প্রচন্ড শ্বাসকষ্ট নিয়ে আসলে তাকে কিছু পরীক্ষা নিরীক্ষার পর তার নিউমোনিয়া ধরা পড়ায় ঢাকায় রেফার করলে ঢাকায় নিয়ে যাওয়ার প্রাক্কালে বিকেল ৩টায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ মোশরাত ফারখান্দা জানান, নিহত যুবকের শরীরে করোনা ভাইরাস ছিল কিনা তা জানতে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।                                                            

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।   

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com