সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ব্রাহ্মণবাড়িয়ায় স্বাস্থ্যবিধি অমান্য করায় ১৩০ জনকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় স্বাস্থ্যবিধি অমান্য করায় ১৩০ জনকে জরিমানা

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি  

ব্রাহ্মণবাড়িয়ায় করোনা প্রতিরোধে সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে ১৩০ জন ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 
মঙ্গলবার (৯ জুন) দিনব্যাপী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত তাদেরকে এ জরিমানা করেন। 

স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচলের নিশ্চিতকরণে জেলা প্রশাসনের অভিযানের একাংশ।

জানা যায়, মঙ্গলবার করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়া শহরসহ জেলার ০৯ টি উপজেলায় সরকারি নির্দেশাবলী ভঙ্গ করে গণপরিবহন পরিচালনা , মাস্ক পরিধান ব্যতিত বাহিরে ঘোরা-ফেরা করা এবং সামাজিক দূরত্ব নিশ্চিত না করে ব্যবসা প্রতিষ্ঠান/দোকান-পাট পরিচালনার অপরাধে মোবাইল কোর্ট কর্তৃক ১৩০ জন ব্যক্তিকে ৮২ টি মামলায় ১ লাখ ১২ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়।

মাস্ক না পড়ে বাইরে ঘুরাফেরার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন এর নির্দেশে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগন ও উপজেলা সহকারী কমিশনারগন (ভূমি) এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় জেলা পুলিশের সদস্যরা ও সেনাবাহিনীর সদস্যরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন। 

নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর ক্রয় ও বিক্রয় মূল্য স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের বাজার মনিটরিং কার্যক্রমের একাংশ।

এদিকে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির সরবরাহ পরিস্থিতির স্বাভাবিকতা অব‍্যাহত রাখার পাশাপাশি নির্ধারিত মূল্যে বিক্রয় এবং করোনা ভাইরাস সংক্রমণ রোধে ‘সামাজিক দূরত্ব’ বজায় রেখে বিক্রয় কার্যক্রম নিশ্চিতকরণে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন কর্তৃক জেলা এবং উপজেলা পর্যায়ে বাজার মনিটরিং করা হয়েছে। একইসাথে টিসিবি ডিলার কর্তৃক ন্যায্যমূল্যে দ্রব্যসামগ্রী এবং ওএমএস চাল বিক্রয় কার্যক্রম ও মনিটরিং অব‍্যাহত ছিল। এছাড়াও করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে সবধরনের সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম চলমান রয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com