সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
২৫ কেজি গাঁজাসহ আশুগঞ্জে চার মাদক ব্যবসায়ি গ্রেপ্তার।। পিকআপভ্যান জব্দ

২৫ কেজি গাঁজাসহ আশুগঞ্জে চার মাদক ব্যবসায়ি গ্রেপ্তার।। পিকআপভ্যান জব্দ

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ২৫ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ চার হাজার চারশত টাকাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। এসময় গাঁজা বহনকারী একটি পিকআপভ্যানও আটক করা হয়।
বুধবার সকাল সাড়ে ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের গোলচত্বর থেকে বিপুল পরিমান মাদকসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার চন্ডিবের গ্রামের মোঃ হেলাল মিয়া-(৪০), একই উপজেলার ভৈরব উত্তর পাড়ার মোঃ শাহাদৎ হোসেন-(২০), ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার সাতপাড়া গ্রামের আশরাফুল ইসলাম সোহাগ-(৩৫) ও একই এলাকার মিন্টু মিয়া-(৩০)।
র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়েরের নেতৃত্বে র‍্যাব সদস্যরা বুধবার সকাল সাড়ে ৭টার দিকে আশুগঞ্জ গোলচত্বরে ঢাকামুখী একটি পিকআপভ্যান (ঢাকা মেট্রো-১৮-২৫১৬ ) আটক করে।পরে পিকআপভ্যানে তল্লাশী চালিয়ে ২৫ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, হবিগঞ্জ জেলার মাধবপুর এলাকা থেকে এই গাঁজা পিকআপ ভ্যানযোগে ঢাকায় নেয়া হচ্ছিল। এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com