সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
ব্রাহ্মণবাড়িয়ায় চোরাকারবারী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় চোরাকারবারী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 
ব্রাহ্মণবাড়িয়ায় ৩৯ বোতল স্কফ সিরাপ, ১২ কেজি গাঁজা ও ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ হাজার ৪৬০ ভারতীয় রুপি, ৫ হাজার ২০০ বাংলাদেশী টাকা ১টি ক্যামেরা ও ৭টি মোবাইল সেটসহ এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবির ২৫ ব্যাটালিয়নের ( সরাইল ব্যাটালিয়ন) এর সদস্যরা। গত রোববার রাতে জেলার বিজয়নগর ও আখাউড়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক  চোরাকারবারীর নাম সাদেক মিয়া-(৩২)। তিনি আখাউড়া উপজেলার জয়নগর গ্রামের মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রোববার রাতে আখাউড়া উপজেলার জয়নগর এলাকা থেকে ৪৫ পিস ইয়াবা, ১০ হাজার ৪৬০ রুপি, ৫ হাজার ২০০ টাকা, ১টি আইফোন, বিভিন্ন প্রকার মোবাইল সেট-৬টি, ১টি ট্যাব, ১টি ক্যামেরা-০১টি এবং ১টি হেয়ার ড্রেসারসহ চোরাকারবারী সাদেক মিয়াকে আটক করা হয়।
এছাড়াও পৃথক অভিযানে আখাউড়া উপজেলার রাজাপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৯ বোতল স্কফ এবং বিজয়নগর উপজেলার কালাছড়া এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় ১২ কেজি গঁাজা উদ্ধার করা হয়। এ সব ঘটনায় বিজয়নগর ও আখাউড়া থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com