সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
আখাউড়া থেকে অপহৃত শিশু সোনাইমুড়িতে উদ্ধার অপহরনকারীসহ গ্রেপ্তার-২

আখাউড়া থেকে অপহৃত শিশু সোনাইমুড়িতে উদ্ধার অপহরনকারীসহ গ্রেপ্তার-২

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি  
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে অপহৃত দেড় বছরের শিশু শিফাত মোল্লাকে নোয়াখালী জেলার সোনাইমুড়ি থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ অপহরণকারী মোঃ ফারুক মিয়া এবং নোয়াখালীর বিকাশের এজেন্ট আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে। গতকাল বুধবার অপহৃত শিশু শিফাত মোল্লাকে আখাউড়ায় নিয়ে আসা হয়।

পুলিশ জানায়, গত মঙ্গলবার বিকেলে মোখলেছ নামে পরিচিত এক ব্যক্তির কাছে শিফাতকে দিয়ে পালিয়ে যায় অপহরণকারি মোঃ ফারুক। পরে রাতের বেলা নোয়াখালী জেলার সূবর্ণচর উপজেলার চর জব্বার থেকে অপহরণকারী মোঃ ফারুক মিয়া ও বিকাশের এজেন্ট আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও শিফাতের পরিবারের লোকজন জানান, গত রোববার আখাউড়ার দেবগ্রামের ভাড়া বাসা থেকে শিফাতকে নিয়ে যায় একই বাড়ির ভাড়াটিয়া ফারুক ও তার স্ত্রী রূপা বেগম। পরে বিষয়টি আখাউড়া থানার পুলিশকে অবহিত করা হয়। এরই মধ্যে রিফাতকে ছাড়তে পাঁচ হাজার টাকা দাবি করা হয়।
অপহরণকারী ফারুকের কথা মতো বিকাশের মাধ্যমে সোনাইমুড়ি এলাকার আনোয়ার হোসেনের দোকানে ওই টাকা পাঠানো হলে তিনি সেটি না নিয়ে কৌশলে সটকে পড়েন। গত মঙ্গলবার সোনাইমুড়ি থানা পুলিশের সহযোগিতায় সেখানে যায় শিফাতের বাবা শিপন মোল্লা ও আরো একাধিক লোক। তাদের সাথে যাওয়া পূর্ব পরিচিত মোখলেছকে পাঠালে রিফাতকে দিয়ে দিবে বলে জানায় ফারুক। বিকেলে কথামতো জায়গায় মোখলেছ গেলে শিশু রিফাতকে দিয়ে পালিয়ে যায় ফারুক। 
এদিকে রিফাতের মা লাকী বেগম ছেলেকে ফিরে পেয়ে  পুলিশ ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানান। 
এ ব্যাপারে আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মোঃ মাসুদ আলম বলেন, অপহৃত শিশু শিফাতকে উদ্ধার করা হয়েছে। অপহরণকারী ফারুকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com