সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ-সরাইল-ধরখার আখাউড়া স্থলবন্দর মহাসড়ক ফোরলেন প্রকল্পে ক্ষতিগ্রস্থ ভূমি মালিকদের মধ্যে চেক বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ-সরাইল-ধরখার আখাউড়া স্থলবন্দর মহাসড়ক ফোরলেন প্রকল্পে ক্ষতিগ্রস্থ ভূমি মালিকদের মধ্যে চেক বিতরণ

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ-সরাইল-ধরখার আখাউড়া স্থলবন্দর মহাসড়ক ফোরলেনে বর্ধিতকরন প্রকল্পের জন্য ক্ষতিগ্রস্থ ভূমি মালিকদের মধ্যে ক্ষতিপূরনের ৩ কোটি ৮৮ লাখ ২০ হাজার ৬৫৯ টাকার চেক বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার রামরাইল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা অঞ্জন দাস প্রধান অতিথি হিসেবে ক্ষতিগ্রস্থ ১২ জন ভূমি মালিকের হাতে চেক তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এবিএম মশিউজ্জামান, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাতেমা তুজ জোহরা সানিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।
ক্ষতিগ্রস্থদের মধ্যে সালাহ উদ্দিন মিয়াকে ৯৯ লাখ ৬৩ হাজার ৩০২ টাকা, তাছলিমা বেগমকে ৩১ লাখ ৭৭ হাজার ৭৯৯ টাকা, সাহাব মিয়াকে ৩৫ লাখ ৮৮ হাজার ০৫ টাকা, ইব্রাহিম ভূইয়াকে ১৬ লাখ ১ হাজার ৬৫৫ টাকা, হোসনা আক্তারকে ১৪ লাখ ১৩ হাজার ২২৫ টাকা, মোঃ হেবজু মিয়াকে  ১৭ লাখ ৬৬ হাজার ৫৩১ টাকা, রেনু বেগমকে ৭ লাখ ৬ হাজার ৬১২ টাকা, মোঃ হাবিবকে ৩১ লাখ ৭৯ হাজার ৭৫৬ টাকা, সাজেদা বেগমকে ১৪ লাখ ১৩ হাজার ২২৫ টাকা, মিনারা বেগমকে ২৮ লাখ ২৬ হাজার ৪৫০ টাকা, ধন মিয়াকে  ৪৮ লাখ ৭০ হাজার ৩৫৪ টাকা ও ফেরদৌসি আক্তারকে  ১৯ লাখ ৪৮ হাজার ১৪১ টাকার চেক দেয়া হয়।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com