সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
করোনা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা বাতিল দাবিতে নাসিরনগরে শিক্ষার্থীদের দূর বন্ধন

করোনা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা বাতিল দাবিতে নাসিরনগরে শিক্ষার্থীদের দূর বন্ধন

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে করোনা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা বাতিল এবং পরীক্ষার অন্তত ৩০ দিন (এক মাস) আগে রুটিন দেয়ার দাবিতে দূর বন্ধন করেছে উপজেলার বিভিন্ন কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকের সামনে এই দূরবন্ধন  অনুষ্ঠিত হয়। দুপুরে বিভিন্ন কলেজ ও মাদরাসার প্রায় ৭০জন শিক্ষার্থী মুখে মাস্ক পড়ে এই দূরবন্ধনে অংশ নেন।
দূরবন্ধনে বক্তব্য রাখেন, ঢাকার মনিপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষার্থী জয়ন্ত দেব, চট্টগ্রাম জামেয়া আহমাদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসার শিক্ষার্থী সামিউল সাফায়েত, নাসিরনগর সরকারি কলেজের শিক্ষার্থী সৌরভ দেব, ঢাকা ইম্পিরিয়াল কলেজের শিক্ষার্থী ইয়াসিন হোসেন প্রমুখ। 
দূরবন্ধনে শিক্ষার্থীরা বলেন, করোনাভাইরাস পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। প্রধানমন্ত্রী কিছুদিন আগে বলেছেন, শীতে করোনার সংক্রমণ বেশি ছড়াতে পারে। তারা বলেন, শীতের  প্রভাব এখনই পড়তে শুরু হয়েছে। করোনার এই মহামারিতে জীবনের ঝুঁকি নিয়ে কোনোভাবেই শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষা দিতে ইচ্ছুক না। পরীক্ষায় অংশ নিলে তাদের পরিবারও করোনার ঝুঁকিতে পড়বে। 
তারা বলেন, আমরা পরীক্ষা দিতে চাই। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে হবে এবং পরীক্ষার ৩০ দিন আগে রুটিন দিতে হবে।  
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com