সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
ময়মনসিংহে গোয়েন্দা পুলিশের অভিযানে ৭ মাদক ব্যবসায়ী আটক

ময়মনসিংহে গোয়েন্দা পুলিশের অভিযানে ৭ মাদক ব্যবসায়ী আটক

শামিম ইশতিয়াক, ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে পৃথক অভিযান চালিয়ে ২ হাজার ২৫০ পিস ইয়াবা ও ২৩ গ্রাম হেরোইনসহ সাত মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটকরা হলেন- বাবুল ওরফে কসাই বাবুল (৩৬), সেন্টু মিয়া (৩৫), শাহজাহান (২৬), রুমা বেগম (২৮), আতিকুল ইসলাম আতিক (৪২), তৌহিদুল ইসলাম ওরফে ওমর ফারুক (৩০) ও হালিম মিয়া (২৮)।
বিকেলে ডিবি কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, বুধবার দিনগত রাতে পৃথক অভিযান চালিয়ে শহরের দিঘারকান্দা, খাগডহর ও ভালুকা উপজেলার সিডস্টোর এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২ হাজার ২৫০ পিস ইয়াবা ও ২৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এরপর বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

ইনাম /সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com