সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
আদেশের দুই মাস পর সরাইলের নবাগত ইউএনও আরিফুল হক মৃদুলের যোগদান

আদেশের দুই মাস পর সরাইলের নবাগত ইউএনও আরিফুল হক মৃদুলের যোগদান

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন মোঃ আরিফুল হক মৃদুল। গত সোমবার অপরাহ্নে তিনি তার দায়িত্বভার বুঝে নেন। এর আগে তিনি বান্দরবন জেলার থানচি উপজেলার নির্বাহী অফিসার ছিলেন। 

গত ১২ অক্টোবর চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা স্বাক্ষরিত এক আদেশে সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ.এস.এম মোসাকে নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় এবং বান্দরবন জেলার থানচি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল হক মৃদুলকে সরাইল উপজেলায় বদলির আদেশ দেন। 
বদলীর আদেশের ২০দিন পর গত ৩ নভেম্বর সরাইল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াংকার কাছে দায়িত্বভার বুঝিয়ে নোয়াখালী জেলার চাটখিল উপজেলার নতুন কর্মস্থলে চলে যান তৎকালীন ইউএনও এ.এস.এম মোসা।
গত ১২ ডিসেম্বর ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ফারজানা প্রিয়াংকাও চলে যান প্রশিক্ষণে। দ্বিতীয় দফা ভারপ্রাপ্ত ইউএনও’র দায়িত্ব দিয়ে যান আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাসকে। 
অবশেষে আদেশের দুই মাস পর গত ১৪ ডিসেম্বর সোমবার অপরাহ্নে নতুন কর্মস্থল সরাইল উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন মোঃ আরিফুল হক মৃদুল।
এ ব্যাপারে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল হক মৃদুল বলেন, প্রশাসনিক কারণে সরাইলে যোগদান করতে বিলম্ব হয়েছে। আমি যে ষ্টেশনে ছিলাম, সেখানে আমার স্থলে যিনি পোষ্টিং পেয়েছেন তঁার আসতে বিলম্ব হয়েছে। গত ১৩ ডিসেম্বর তিনি যোগদান করেছেন। আমি ১৪ ডিসেম্বর সরাইলে যোগদান করেছি।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com