সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
আসন্ন পৌর নির্বাচনে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন ; পৌর মেয়র নায়ার কবির

আসন্ন পৌর নির্বাচনে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন ; পৌর মেয়র নায়ার কবির

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি মিসেস নায়ার কবির বলেছেন, আসন্ন পৌর নির্বাচনে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন। বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ষড়যন্ত্র মোকাবিলা করে বাংলাদেশের গণতন্ত্রকে আজ সমুন্বিত রেখে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বাংলাদেশে আজ শান্তি বিরাজমান, সাধারণ মানুষ আজ শান্তিতে বসবাস করছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অসাধ্যকে সাধণ করেছে। সংবিধান ও গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করে, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার চলমান উন্নয়নের ধারাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। গতকাল শুক্রবার সন্ধ্যায় পৌর এলাকার কলেজপাড়া যুব সমাজের উদ্যোগে মরহুম পেশকার মারফত আলী নাইট ক্রিকেট-২০২১ এর পুরস্কার বিতরণকালে তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন, দেশকে মাদকমুক্ত ও অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে সবাইকে খেলাধুলায় আরও বেশি করে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন।সংরক্ষিত কাউন্সিলর মাহমুদা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ম্যানেজার আব্দুর রহমান, বিশিষ্ট ব্যাংকার আব্দুল ওয়াদুদ ভূইয়া। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুর রহমান, আলহাজ্ব মোঃ হোসেন, মোঃ জুরু মিয়া, জসিম উদ্দিন, মোঃ ইরফানুর রশী, মোঃ শামসুলসহ চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com