সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
আসন্ন পৌর নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে হবে ; পৌর মেয়র নায়ার কবির

আসন্ন পৌর নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে হবে ; পৌর মেয়র নায়ার কবির

বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী, বর্তমান পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মিসেস নায়ার কবির বলেছেন, আসন্ন পৌর নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে হবে। নৌকা ভাষার অধিকার দিয়েছে, স্বাধীনতা এনে দিয়েছে, দারিদ্র্যমুক্ত করে যাচ্ছে, মানুষের উন্নয়ন করে দিচ্ছে। বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হয়েছে নৌকা মার্কায় ভোট দিয়ে। আমাদের উন্নয়নের কথাগুলো আপনারা প্রতিটি ঘরে ঘরে প্রতি পরিবারের কাছে পৌঁছে দেবেন, সেটাই আমি চাই। তিনি বলেন, মানুষকে বলতে হবে। কারণ মানুষ সুখ পেলে দুঃখের দিনের কথা ভুলে যায়। এই সুখটা পেল কিভাবে সেটা তাদের মনে করিয়ে দিতে হবে। তাদের বারবার বলতে হবে, নৌকা মার্কায় মানুষ যেন ভোট দেয় তার জন্য আপনাদের কাজ করতে হবে।
সোমবার বিকালে শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে জেলা আওয়ামী লীগ নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে জেলা আওয়ামী মহিলা লীগ, যুব মহিলা লীগ ও ছাত্রলীগের মহিলা নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. তাসলিমা সুলতানা খানম নিশাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নির্বাচনী পরিচালনা কমিটির সমন্বয়কারী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার। এ সময় অন্যান্য নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আলম তারা দুলি, মহিলা আওয়ামী লীগ নেত্রী শামীম আক্তার, রুনাক সুলতানা পারভীন, মুক্তি খান, তাহমিনা আক্তার পান্না, উম্মে হানি সেতু, হাসিনা আক্তার, সামসুন্নাহারসহ আওয়ামী মহিলা লীগ, যুব মহিলা লীগ ও ছাত্রলীগের মহিলা নেতৃবৃন্দ। (প্রেস বিজ্ঞপ্তি)

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com