সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
সরাইলে পূর্ববিরোধের জেরধরে চাচাতো ভাইদের হাতে খুন হলেন এক যুবক।। আটক-০৩

সরাইলে পূর্ববিরোধের জেরধরে চাচাতো ভাইদের হাতে খুন হলেন এক যুবক।। আটক-০৩

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পূর্ববিরোধের জেরধরে চাচাতো ভাইদের হাতে খুন হলেন রুহেল মিয়া (৩০) নামে আরেক চাচাতো ভাই। এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে আটক করেছেন পুলিশ। আটককৃতরা হলেন- কাউসার মিয়া, বক্কর মিয়া ও ইয়াহিয়া।  
মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) রাত ৮ টায় সরাইল উপজেলার মোগলটুলা গ্রামে এ ঘটনাটি ঘটেছে। 
পুলিশ ও স্থানীয়রা জানায়, সরাইল উপজেলা সদরের মোগলটুলা গ্রামের লিয়াকত মিয়ার ছেলে রুহেল মিয়ার সাথে তার চাচাতো ভাই কাউসার মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। গতকাল মঙ্গলবার রাতে কাউসার মিয়া রুহেল মিয়ার ঘরের সামনে থুথু ফেলেন। এসময় রুহেল থুথু ফেলার প্রতিবাদ করলে কাউসার ও তার আরেক ভাই বক্করের সাথে বাকবিতণ্ডা শুরু হয় রুহেল মিয়ার। বাক-বিতণ্ডার এক পর্যায়ে কাউসার রুহেলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে মাটিয়ে লুটিয়ে পড়েন রুহেল। পরে সেখান থেকে গুরুতর আহত অবস্থায় রুহেলকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
এ ব্যাপারে সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোঃ কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে এ প্রতিবেদককে জানান, এ ঘটনায় পুলিশ নিহত রুহেলের চাচাতো ভাই কাউসার মিয়া ও বক্কর মিয়াকে আটক করেছেন। এ ঘটনায় রুহেলের পিতা লিয়াকত মিয়া বাদী হয়ে পাঁচজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। 
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com