সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ভৈরবে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত নিতাই চন্দ্র হত্যার ঘটনায় একজন আটক

ভৈরবে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত নিতাই চন্দ্র হত্যার ঘটনায় একজন আটক

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

কিশোরগঞ্জ জেলার ভৈরব পৌর শহরের পাওয়ার হাউজ এলাকায় ছিনতাইকারীরছুরিকাঘাতে ব্যবসায়ী নিতাই চন্দ্র সাহা (৬৫) হত্যার ঘটনায় জড়িত আসামী মোঃ খোকন মিয়া (৩৮) নামে একজনকে আটক করেছেন র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্পের সদস্যরা।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১ টায় ভৈরব পৌর শহরের ভৈরবপুর এলাকা থেকে অভিযান চালিয়ে আটক করেন র‍্যাব।
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গত ১৩ ফেব্রুয়ারি ২০২১ ইং তারিখ সকাল পৌনে ৬ টায় কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের আদালত খা বিল্ডিং ডাল পট্টি এলাকার মৃত নিদান সাহার ছেলে নিতাই চন্দ্র সাহা (৬৫) কে ভৈরব পৌর শহরের পাওয়ার হাউজ এলাকায় অজ্ঞাতনামা ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হলে স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। এ ঘটনায় পরদিন ১৪ ফেব্রুয়ারি অজ্ঞাতনামা আসামী করে ভৈরব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 
হত্যা মামলা দায়েরের পর র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (অতিরিক্ত পুলিশ সুপার) রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের নেতৃত্বে একটি আভিযানিক দল তথ্যপ্রযুক্তির ব্যবহার করে ভৈরব পৌর শহরের পাওয়ার হাউজ এলাকায় অভিযান চালিয়ে মোঃ খোকন মিয়াকে আটক করেন। আটককৃত খোকন মিয়া ভৈরবের ভৈরবপুর উত্তরপাড়ার মৃত চাঁন মিয়ার ছেলে। 
র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (অতিরিক্ত পুলিশ সুপার) রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com