সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
উৎসবমুখর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়া পৌর নির্বাচনের ভোট গ্রহণ শুরু

উৎসবমুখর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়া পৌর নির্বাচনের ভোট গ্রহণ শুরু

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

উৎসবমুখর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাধারন নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
রবিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮ থেকে পৌরসভার ৪৮টি কেন্দ্রে এ ভোট গ্রহণ শুরু। চলবে বিকেল ৪ টা পর্যন্ত।
ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেওয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পৌর এলাকার প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষা বহিনীর  সদস্যরা দায়িত্ব পালন করছেন।
এদিকে পৌর নির্বাচনের তিনটি পদে মোট প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭৭ জন প্রার্থী। এর মধ্যে মেয়র পদে ৬ জন, ১২ টি ওয়ার্ডে সাধারন কাউন্সিলর পদে ৬৫ জন ও সংরক্ষিত ৪ টি ওয়ার্ডে ১৫ জন। পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ২০ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৯ হাজার ৫৬২ জন ও নারী ভোটার ৬০ হাজার ৯৪২ জন।
মেয়র পদের প্রার্থীরা হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত বর্তমান মেয়র  মিসেস নায়ার কবির (নৌকা), বিএনপি মনোনীত জহিরুল হক খোকন (ধানের শীষ), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মনোনীত কমরেড নজরুল ইসলাম (হাতুড়ি), ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ আবদুল মালেক (হাতপাখা), বিদ্রোহী প্রার্থী হাজী মাহমুদুল হক ভূইয়া (মোবাইল ফোন) এবং আবদুল করিম (নারিকেল গাছ)। তবে প্রচার-প্রচারণায় নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন তিন মেয়র প্রার্থী। ত্রিমুখী লড়াই হবে নৌকা প্রতীকের নায়ার কবির, ধানের শীষ প্রতীকের জহিরুল হক খোকন ও মোবাইল ফোন প্রতীকে হাজী মাহমুদুল হক ভুইয়ার মধ্যে।  

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com