সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
বিজয়নগরে শীর্ষ সন্ত্রাসী ফয়সালসহ গ্রেপ্তার -০৫

বিজয়নগরে শীর্ষ সন্ত্রাসী ফয়সালসহ গ্রেপ্তার -০৫

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শীর্ষ সন্ত্রাসী ফয়সাল আহমেদ (৩৫) সহ ৫ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। আটকককৃতদের মধ্যে শীর্ষ সন্ত্রাসী ফয়সালের বিরুদ্ধে ১৭ টি মামলা রয়েছে।
বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে উপজেলার পত্তন ইউনিয়নের টানমনিপুর এলাকায় স্থানীয় জনগন তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
আটককৃত অন্যান্যরা হলেন- ফয়সাল আহমেদ এর ছোট ভাই পলাশ (৩২), শাকিল মিয়া (১৮), শামীম মিয়া (২৩) ও সাগর মিয়া (১৮)।  
পুলিশ ও স্থানীয়রা জানান, সম্প্রতি বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের চান্দুরা গ্রামের গাজি মিয়া নামে এক ব্যক্তির একটি অটোরিকশা চুরি হয়। চুরি হওয়ার পর থেকেই গাজি মিয়া তার আত্মীয়স্বজনদের মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকায় অটোরিকশাটি খুঁজতে থাকেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার সাথে জেলা সদরের সরাসরি সংযোগ সড়ক নির্মাণাধীন শেখ হাসিনা সড়কের টানমনিপুর এলাকায় ঘুরতে যান রফিকুল ইসলাম নামে গাজি মিয়ার এক নিকটাত্মীয়। সেখানে রফিকুল ইসলাম গাজি মিয়ার চুরি হওয়া অটোরিকশাটি দেখে আটক করার চেষ্টা করেন। এসময় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ফয়সাল সহ তার সহযোগীরা রফিকুল ইসলামের উপর হামলা করলে স্থানীয় জনগন এগিয়ে এসে ফয়সাল ও তার ভাই সহ ৫ জনকে আটক করে বিজয়নগর থানা পুলিশের নিকট সোপর্দ করেন। এসময় তাদের কাছ থেকে দুটি অটোরিকশা উদ্ধার করেন। 
আটককৃত ফয়সাল আহমেদ উপজেলার চান্দুরা ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের হোসেন আহমেদের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, নারী নির্যাতন, চুরি-ছিনতাই ও মারামারিসহ ১৬ টি মামলা রয়েছে। আটক শাকিল একই গ্রামের আব্দুল আজিজের ছেলে ও শামীম ঐ এলাকার জীবন মিয়ার ছেলে এবং সাগর মিয়া একই ইউনিয়নের আলাদাউদপুর গ্রামের ইকবাল মিয়ার ছেলে। 
এ ব্যাপারে বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শীর্ষ সন্ত্রাসী ফয়সাল আহমেদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, নারী নির্যাতন, চুরি-ছিনতাই ও মারামারিসহ ১৬ টি মামলা রয়েছে ও তার ছোট ভাই পলাশের বিরুদ্ধে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। পুলিশ তাদের খুঁজছিলো। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com