সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
বিজয়নগর অবৈধ ড্রেজার ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানে এক লাখ টাকা জরিমানা ও ৪ টি ড্রেজার মেশিন জব্দ

বিজয়নগর অবৈধ ড্রেজার ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানে এক লাখ টাকা জরিমানা ও ৪ টি ড্রেজার মেশিন জব্দ

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অবৈধ ড্রেজার ব্যবসায়ীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পৃথক অভিযানে এক লাখ টাকা জরিমানা ও ৪ টি ড্রেজার মেশিন জব্দ ও বিকল করা হয়েছে। 
বৃহস্পতিবার (২৫ মার্চ) উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে এ অর্থদণ্ড ও ড্রেজার মেশিন জব্দ ও বিকল করা হয়। 
জানা যায়, বৃহস্পতিবা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা  আইন ২০১০ এর ধারা ৪  লংঘন করে অবৈধভাবে বালু  উত্তোলন  করায় মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলার  চেংঙ্গাপাড়া গ্রামে  ০১ টি ড্রেজার মেশিন বিকল ও হরষপুর ইউনিয়নের বুল্লা গ্রামের মোঃ আব্দুস সালামের ছেলে বালু ব্যবসায়ী জব্বার মিয়ার দুটি ড্রেজার মেশিন বিকল করা হয় এবং ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে. এম. ইয়াসির আরাফাত।
এদিকে পৃথক অপর এক অভিযানে  বিজয়নগর উপজেলায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ ভংগ করায় পাহাড়পুর ইউনিয়ন এর আলি আহমদ কে ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুবুর রহমান। এ সময় অবৈধ বালু তোলার মেশিন বিকল করে দেয়া হয়।

এ ব্যাপারে বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইয়াসির আরাফাত এর সত্যতা নিশ্চিত করে জানান, জনস্বার্থপ এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে বিজয়নগর থানা পুলিশ সহযোগিতা করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com