সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
হেফাজতের নারকীয় তান্ডব ও ধ্বংসযজ্ঞের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক লীগ

হেফাজতের নারকীয় তান্ডব ও ধ্বংসযজ্ঞের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক লীগ

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারের বাড়ি ও অফিস, জেলা আওয়ামীলীগ কার্যালয়, জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন এর বাড়ি, বঙ্গবন্ধু স্কয়ারে বঙ্গবন্ধুর ম্যুরাল, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা সহ সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানে হেফাজত সমর্থকদের নারকীয় তান্ডব ও ধ্বংসযজ্ঞের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এড. লোকমান হোসেন এবং সাধারণ সম্পাদক এম. সাইদুজ্জামান আরিফ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি দাবী করেন। এসময় নেতৃবৃন্দ হেফাজতি তান্ডবের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবী করেন। নেতৃবৃন্দ বলেন, গত ২৬ মার্চ ও ২৮ মার্চ হেফাজত সমর্থকদের তান্ডবের সময় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী রহস্যজনক কারণে সম্পূর্ণ নিস্ক্রিয় ছিলো। ঘটনার সময় সর্বাত্মকভাবে প্রশাসন ও পুলিশের সহায়তা চেয়েও পায়নি কেউ। নেতৃবৃন্দ প্রশাসন ও পুলিশের নিস্ক্রিয়তার বিষয়ে বিভাগীয় তদন্ত ও দায়ীদের আইনের আওতায় আনারও দাবী জানান। (প্রেস বিজ্ঞপ্তি)

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com