সংবাদ শিরোনাম
*ব্রাহ্মণবাড়িয়ায় যমুনা টিভির সাংবাদিককে ছুরিকাঘাত, প্রাণনাশের হুমকির অভিযোগ* ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ে মসজিদ ও মোবাইল টাওয়ারের ব্যাপক ক্ষয়ক্ষতি তুচ্ছ ঘটনায় অভিমান করে ​ব্রাহ্মণবাড়িয়ায় এক কিশোরীর আত্মহত্যা কমলগঞ্জের আদমপুর বনবিট।। বাড়িতে লাগানো গাছ কেটে ভিলেজারকে মারধর করলেন বনপ্রহরীরা ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন
মসজিদ-মাদ্রাসায় অনুদান দিয়েও রক্ষা পায়নি জেলা পরিষদ; শফিকুল আলম এমএসসি

মসজিদ-মাদ্রাসায় অনুদান দিয়েও রক্ষা পায়নি জেলা পরিষদ; শফিকুল আলম এমএসসি

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

মসজিদ-মাদ্রাসায় যে প্রতিষ্ঠান থেকে অনুদান দেওয়া হয়েছে সেই প্রতিষ্ঠানটিও মাদ্রাসা শিক্ষার্থীদের হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ থেকে রক্ষা পায়নি বলে মন্তব্য করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আলম এমএসসি। তিনি বলেন, গত এক বছরে জেলার ৩২১ টি মসজিদে অনুদান দেওয়া হয়েছে। 
রবিবার (১১ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টায় জেলা পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আলম এমএসসি।
সংবাদ সম্মেলনে শফিকুল আলম এমএসসি ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে আরো বলেন, জেলাপরিষদ একটি সেবামূলক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান থেকে জেলা জুড়ে রাস্তা-ঘাট, পুল-কালভার্ট,স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা ও মন্দিরসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হয়।
তিনি বলেন, গত ২৬ শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসের সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে আসার প্রতিবাদে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল চলাকালে কাউতলী মোড়ে জেলাপরিষদের ডাকবাংলোতে ৪/৫শত মাদ্রাসা শিক্ষার্থী ও দূষ্কৃতিকারী প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে ৮ টি সিসিটিভি ক্যামেরা, একটি এলইডি ডিজিটাল বোর্ড ও ডাকবাংলোর আঙ্গিনায় নির্মিত জাতীয় প্রতীকের বিভিন্ন অংশ ভাংচুর ও অগ্নিসংযোগ করে তাণ্ডব চালায়। এসময় ডাকবাংলোতে অবস্থানরত তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দারোয়ান কোনরকমে নিজেদের আত্মরক্ষা করেন। কিন্তু হেফাজতের তাণ্ডব দেখে ডাকবাংলোর তিনতলার উন্নয়ন কাজে নিয়োজিত এক শ্রমিক আত্মরক্ষা করতে ছাঁদ থেকে লাফ দিয়ে পড়ে যায়। এতে গুরুতর আহত হয়ে বর্তমানে সে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 
অপরদিকে, গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে হেফাজতে ইসলামের কর্মীরা জেলাপরিষদ কার্যালয়ের ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগ করেন। এসময় জেলাপরিষদ কার্যালয়ের ভেতরে থাকা জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালেও ভাংচুর চালায়। এসময় হামলাকারীরা জেলাপরিষদ এর গ্যারেজে থাকা কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ করেন। হরতালকারীদের এমন তাণ্ডবে দিকবিদিক ছুটাছুটি করে অফিসে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা আত্মরক্ষার চেষ্টা করেন। এমনকি হামলাকারীদের হাত থেকে নিজেদের আত্মরক্ষার্থে জেলাপরিষদ এর প্রথম ও দ্বিতীয় তলা থেকে লাফ দিয়ে মাটিতে পড়ে কয়েকজন কর্মকর্তা কর্মচারী আহত হয়েছেন। বর্তমানে তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
হেফাজতে ইসলামের দেওয়া অগ্নিসংযোগের হাত থেকে জেলাপরিষদ ডাকবাংলো, জেলাপরিষদ কার্যালয় ও গাড়িগুলোর আগুন নিভাতে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে বারবার মোবাইলে কল দিয়েও তাদের সহযোগিতা পাওয়া যায়নি। 
সংবাদ সম্মেলনে জেলাপরিষদ এর নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, হেফাজতের তাণ্ডবে জেলাপরিষদের ডাকবাংলো ও জেলাপরিষদ কার্যালয়ের প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। সংবাদ সম্মেলনে জেলাপরিষদের অন্যান্য কর্মকর্তাগণ, জেলাপরিষদ সদস্যগন ও বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। 
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com