সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
আখাউড়ায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই।। আটক- ২

আখাউড়ায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই।। আটক- ২

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অটোরিকশা ছিনতাই করতে জুয়েল কাজি (১৭) নামের এক অটোরিকশা চালককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দু’জনকে আটক করেন পুলিশ।
শনিবার (০১ মে) সকালে মরদেহটি উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। নিহত জুয়েল উপজেলার ধরখার ইউনিয়নের তন্তর গ্রামের আদিল হক কাজির ছেলে।
এ ঘটনায় জড়িত থাকায় হানজেলা (২১) ও শাফায়েত (২৮) নামের দুইজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাতে নিহত অটোরিকশা চালকের পরিবার থেকে তার নিখোঁজ হওয়ার বিষয়ে ধরখার পুলিশ ফাঁড়ির পুলিশকে অবগত করেন। এরপর পুলিশ তদন্তে মাঠে নামেন ও তন্তর এলাকা থেকে হানজেলা নামের একজনকে আটক করেন। পরে আটককৃত হানজেলার স্বীকারোক্তির ভিত্তিতে শাফায়েত নামের আরেক যুবকের কাছ জুয়েল কাজির অটোরিকশাটি উদ্ধার ও শাফায়েতকে গ্রেফতার করা হয়। আটক হানজেলা ও শাফায়েতের দেওয়া তথ্যের ভিত্তিতে আখাউড়ার টানমান্দাইলের একটি পুকুর থেকে জুয়েল কাজির মরদেহ উদ্ধার করা হয়।
আখাউড়ার ধরখার পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিমল কর্মকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতরা অটোরিকশা ছিনতাইকালে তাদেরকে ছিনে ফেলায় জুয়েলকে শ্বাসরোধ করে হত্যা করেন। হত্যার পর অটোরিকশাটি শাফায়েতের কাছে নিয়ে লুকিয়ে রাখেন। তিনি আরো বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com